দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে চীন ও রাশিয়া সহায়তা করছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দেশ দুটি ইরানকে সহায়তা করলেও তা খুবই সীমিত পর্যায়ে হতে পারে। তবে তার বিশ্বাস, চীন ও রাশিয়া আদৌ ইরানকে সহায়তা করছে না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘উগ্র বামপন্থী নির্বোধ ও উন্মাদদের কাছ থেকে আমি অনেক মন্তব্য দেখছি। তারা বলছে, চীন ও রাশিয়া “চমৎকার” ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়তা করছে।’
তিনি আরও লেখেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তা খুবই সামান্য পর্যায়ে। তবে আমি বিশ্বাস করি না, তারা আদৌ সহায়তা করছে।’
চীন ও রাশিয়ার ইরানকে সহায়তা করার মতো ঝুঁকি নেওয়ার যথেষ্ট কারণ নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, ‘তাদের হারানোর মতো অনেক কিছু আছে। আর তারা এমন কিছু করলে আমরা তা জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব।’
সূত্র: আল-জাজিরা
/অ